চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ হারালো প্রথম কোন গ্র্যান্ডমাস্টারকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের শীর্ষ গ্র্যান্ডমাস্টার খেলোয়াড়ের গভীর মনোযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মেছিলেন দাবাড়ু পরিবারে। বাবা পয়গাম উদ্দিন আহমেদকে অনুসরণ করে এসেছিলেন দাবায়। খেলাটাকে ধ্যান-জ্ঞান বানিয়ে হয়েছেন গ্র‌্যান্ডমাস্টার। পরে ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে পথ দেখিয়েছেন এ পথেই। তাহসিন হয়েছেন ফিদে মাস্টার। সেই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জিয়াউর রহমান। দেশ হারালো প্রথম কোন গ্র্যান্ডমাস্টারকে।

৪৯ বর্ষী জিয়াউরের জন্ম ১৯৭৪ সালে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার খেতাব পান।

২০০২ সালে গ্র্যান্ডমাস্টার পদবী অর্জন করেন জিয়াউর। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং তার (২৫৭০)। ২০০৫ সালে অর্জন করেছিলেন। ২৪৭০ ফিদে রেটিং নিয়ে জীবনের শেষ ম্যাচটি খেলেছেন।

জাতীয় দাবা প্রতিযোগিতায় ১৪বার চ্যাম্পিয়ন হয়েছেন জিয়াউর। ১৯৮৬ থেকে ১৯৮৮ টানা তিন বছর, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৮, ২০০৯ এবং ২০১৪ আসরে শিরোপা তুলে ধরেছিলেন।

দাবা বিশ্বকাপে জিয়াউর দেশের প্রতিনিধিত্ব করেছেন চারবার, ২০০৭, ২০১১, ২০১৩ এবং ২০১৫ আসরে। একবারও প্রথম রাউন্ড পেরোতে পারেননি।

১৯৮৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৩টি আসরে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন জিয়াউর। ১৯৯০ ও ২০১০ আসর মিস করেছিলেন কেবল। ২০২২ সালে ৪৪তম দাবা অলিম্পিয়াডে একটি রেকর্ড করেছিলেন। চেন্নাইয়ে ১৬ বর্ষী ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রথম পিতা-পুত্র জুটি হয়ে জাতীয় দাবা দলে খেলেছেন। যেটি তার ১৫তম অলিম্পিয়াড। ২০১২ সালের অক্টোবরে নাগপুর ইন্টারন্যাশনাল ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন।

Reneta

শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলছিল। গ্র্যান্ডমাস্টার জিয়াউর মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রায় তিনঘণ্টা খেলেছিলেন জিয়াউর। বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন।

প্রতিপক্ষসহ অনেকে এগিয়ে আসেন। দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দাবা ফেডারেশন থেকে ৯ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছালেও আর ফেরানো যায়নি।

জাতীয় দাবায় এবারও সন্তান তাহসীন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া। উৎসাহ যোগাতে বরাবরের মতো এদিনও ফেডারেশনে এসেছিলেন স্ত্রী লাবন্য। প্রিয় দুই মানুষের সামনেই চলে গেলেন। দেশ হারালো প্রথম কোন গ্র্যান্ডমাস্টারকে।

জিয়াউরের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র‌্যান্ডমাস্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), এবং অনান্য ফেডারেশনগুলো। শোক জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র্যান্ডমাস্টারজিয়াউরদাবালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT