চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোস্ট গার্ড মহাপরিচালকের দায়িত্ব নিলেন জিয়াউল হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ কোস্ট গার্ডের ১৫তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। আজ বৃহস্পতিবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ১৯৮৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি জার্মানিতে নেভাল অফিসার্স ট্রেনিং কোর্স সম্পন্ন করেন এবং ১৯৯১ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।

পরে সময় তার চাকরিজীবন, সামুদ্রিক অভিজ্ঞতা, দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্তির মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্যাট্রল ক্রাফট থেকে শুরু করে ফ্রিগেট পর্যন্ত বিভিন্ন ধরনের পাঁচটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ নৌবাহিনীর অতিগুরুত্বপূর্ণ দুটি ঘাঁটি বিএনএস উল্কা এবং বিএনএস শহীদ মোয়াজ্জমের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা ঈসাখানে টর্পেডো অ্যান্ড সাবমেরিন স্কুলের প্রশিক্ষক, বাংলাদেশ নেভাল একাডেমির প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা, প্রশিক্ষণ জাহাজ বিএনএস উমর ফারুকের ট্রেনিং কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরের সিনিয়র ইন্সট্রাক্টর (নৌবাহিনী) হিসেবে নিযুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কমান্ডার অপারেশনাল সি ট্রেনিং গাইড (ওএসটিজি), স্টাফ অফিসার (অপ্‌স অ্যান্ড প্ল্যানস) এবং নৌসদর দপ্তরে পরিচালক অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Reneta

রিয়ার অ্যাডমিরাল এম জিয়াউল হক তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরিজীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স, মিরপুর, আর্মড ফোর্স কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সৌদি আরব, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, সাভার, এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ছাড়া তিনি ভারত থেকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স ও তুরস্ক থেকে সাবমেরিন ফায়ার কন্ট্রোল কো-অর্ডিনেশন কোর্স সম্পন্ন করেন। তিনি আইভেরিকোস্টে শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক নৌবাহিনীতে তার বিশিষ্ট সেবার কারণে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ২০২৩ সালে জাতীয় শুদ্ধাচার পদকপ্রাপ্ত হন।

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্তির আগে সর্বশেষ তিনি সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (নৌবাহিনী) হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে নিযুক্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্ট গার্ডের মহাপরিচালকজিয়াউল হকদায়িত্বভার গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT