তথ্যপ্রযুক্তি

জেন-জি প্যাকেজ আনবে টেলিটক, সেবার মান উন্নত করতে উপদেষ্টা নাহিদের নির্দেশ

টেলিটক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা নাহিদ, জেন-জি প্যাকেজের পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে টেলিটক কর্মকর্তারা জেন-জি প্যাকেজের উন্নয়ন ও সেবার মান উন্নত করার আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এসময় সেবার মান উন্নত করতে টেলিটকে নির্দেশ দেন তিনি।

গতকাল (৯ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে।

টেলিটক তরুণদের জন্য জেন জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাহক সেবা মনিটর করার পাশাপাশি সক্ষমতার মধ্য থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

নাহিদ ইসলাম ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, এ মাসেই বুয়েট ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট জমা দিবে।

বিষয়:জেন জি টেলিটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…