রাশিয়াকে রুখে দেওয়ার দাবি জেলেনস্কির

Five men posing for a photo outdoors in front of a government building, with trees and a cloudy sky in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১শ’ দিনের যুদ্ধে তার দেশ রাশিয়াকে প্রতিহত করার মতো দুঃসাধ্য কাজ করে দেখিয়েছে।
তার দাবি, ইউক্রেনে রাশিয়ার সব ধরনের কৌশলগত লক্ষ্য অর্জনের আগেই ভেস্তে দিয়েছে কিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই এখনও চলছে।
সেভেরোদোনেৎস্ক শহরের বড় একটি অংশের দখল নিয়েছে রাশিয়া। নতুন করে গোলাবর্ষণের মুখে পড়েছে খারকিভ শহর।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করে আফ্রিকান ইউনিয়নের নেতারা জানিয়েছেন রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় বড় ধরনের খাদ্য সঙ্কটে পড়েছে আফ্রিকা।
তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে খাদ্য সঙ্কটের জন্য ইউক্রেনের সামরিক তৎপরতাকে দায়ী করেছে।






