চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা।ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা।ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা অঞ্চলে বন্দর অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এ হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২০ ডিসেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদেনে বলা হয়, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, শুক্রবার সন্ধ্যায় রুশ বাহিনী বন্দর এলাকার একটি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার ফলে বন্দরসংলগ্ন পার্কিং লটে থাকা একাধিক ট্রাকে আগুন ধরে যায়।

কুলেবা বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা সাতজন।

তিনি আরও জানান, হামলার সময় বিমান হামলার সতর্কতা জারি থাকায় জরুরি ও পরিচালনামূলক পরিষেবার কাজ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বর্তমানে ইউক্রেনের ১২টি অঞ্চল থেকে উদ্ধারকারী দল ওডেসা অঞ্চলে মোতায়েন রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা অঞ্চল ধারাবাহিক বিমান হামলার মুখে পড়েছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা।

এ ঘটনায় রাশিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলমান সংঘাতের কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেন রাশিয়ানিহত ৭মিসাইল হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান

মে ৬, ২০২৬

মমতা ব্যানার্জীর বাসভবন থেকে অতিরিক্ত নিরাপত্তা সরানো হয়েছে

মে ৬, ২০২৬

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৬, ২০২৬

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT