আন্তর্জাতিক

নর্থ কোরিয়ার সেনাদের বিনিময়ে ইউক্রেনীয় বন্দীদের মুক্তি চান জেলেনস্কি

জেলেনস্কি ইউক্রেনের বন্দীদের মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বন্দীদের মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আটক দুইজন নর্থ কোরিয়ার বন্দী সেনাকে বিনিময়ে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

আজ (১৩ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই দুইজন সেনা ৯ জানুয়ারি বন্দী হওয়ার পর কিয়েভে চিকিৎসা নিচ্ছেন এবং তারা কেবল কোরিয়ান ভাষায় কথা বলেন। তাদের সাথে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় জিজ্ঞাসাবাদ চলছে।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানায়, একজন বন্দী সেনা কর্তৃপক্ষকে জানিয়েছে যে, তাকে প্রশিক্ষণ দেয়ার জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে, কিন্তু তিনি জানতেন না যে তাকে যুদ্ধে পাঠানো হচ্ছে। তিনি একটি রাশিয়ান সামরিক পরিচয়পত্রও পেয়েছেন, যা অন্য এক ব্যক্তির নামে ছিল। অন্য বন্দী সেনার কোনো পরিচয়পত্র ছিল না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, নর্থ কোরিয়ার সেনারা ফিরে যেতে চান না, তাদের জন্য অন্য বিকল্প হতে পারে। যারা এই যুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য প্রচার করে শান্তি আনার জন্য কাজ করতে চান, তাদের সুযোগ দেওয়া হবে।

এর আগে গত শনিবার আরেকটি পোস্টে জেলেনস্কি জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুইজন উত্তর কোরীয় সেনাকে আটক করেছে ইউক্রেনীয় বাহিনী। বন্দী দুই সেনা এসবিইউ হেফাজতে রয়েছেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাদের।

বিষয়:ইউক্রেন জেলেনস্কি নর্থ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…