চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে ৫০ ভাগ খনিজ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধান উপদেষ্টা একুশে পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের লিথিয়াম ও টাইটানিয়ামের মতো বিরল খনিজ সম্পদের অর্ধেকের মালিকানা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠকের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেন, আমরা চলতি বছরেই নিরাপত্তার নিশ্চয়তা চাই। কারণ আমরা এই বছর যুদ্ধ শেষ করতে চাই।

যুক্তরাষ্ট্রকে ৫০ ভাগ খনিজ দেয়ার প্রস্তাব নিয়ে জেলেনস্কি বলেছেন, আমি ইউক্রেনের সুরক্ষা দিচ্ছি। আমি এটি বিক্রি করতে পারি না। আমি আমার দেশকে বিক্রি করতে পারি না।

Banglabid

তিনি জানান, প্রস্তাবের প্রথম খসড়া প্রত্যাখ্যান করেছেন কারণ এতে বলা হয়েছিলো ইউক্রেনকে তার সম্পদের ৫০ ভাগ ছেড়ে দিতে হবে এবং এতে নিরাপত্তা নিশ্চয়তার কোনো কিছু ছিল না। তিনি বলেন, কিয়েভ ও যুক্তরাষ্ট্রের হিসাবে ভিন্নতা থাকলেও ইউক্রেন যুদ্ধে প্রায় ৩২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার এসেছে ইউক্রেনের করদাতাদের কাছ থেকে। আর দুশো বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের কাছ থেকে। যুক্তরাষ্ট্র বাজেট সহায়তার পাশাপাশি ৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছিলো।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অব্যাহত সমর্থনের বিনিময়ে যুক্তরাষ্ট্র ৫০০ বিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ চেয়েছে। জেলেনস্কি বলেছেন যে যুক্তরাষ্ট্র দাবি করে ইউক্রেনের ৯০ ভাগ সহায়তা তারা দিয়েছে, ‘কিন্তু সত্যিটা ভিন্ন’। তবে তিনি ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।

Reneta

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাতভর হামলায় তারা রাশিয়ার ১৬৭টির মধ্যে ১০৬টি ড্রোন ভূপাতিত করেছে। ওডেশা, কিয়েভ, সুমি, ঝাপরিজ্জিয়া ও চেরকাসি অঞ্চলে হামলা হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৮ জন ও দলকে একুশে পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারে ইতালির সমর্থন

পরবর্তী
বাংলাদেশ ও ইতালি প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারে ইতালির সমর্থন

মেসি গোল করে উল্লাস করছেন, ফুটবল মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোলে শেষ ষোলোর পথে মিয়ামি

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT