চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকের নামে এফডিসিতে ভবন চাইলেন জায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
বিনোদন
A A

এফডিসিতে নতুন ভবন নির্মিত হচ্ছে। সরকারের কাছে বলবো সেখানে ফারুক ভাইয়ের নামে ভবনের নামকরণ করলে ভালো হবে। তিনি বীর মুক্তিযোদ্ধা, সূর্য সন্তান আমাদের স্মৃতিতে তিনি থাকবেন। রাজ্জাক ভাইয়ের নামে নামকরণ অর্ধেক হয়ে আছে।

সদ্য প্রয়াত ফারুককে নিয়ে এমন দাবি জানালেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ফারুক ভাই নিজেই এফডিসির সমতুল্য, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান।

“তার মতো নীতিবান মানুষ কম দেখেছি। কিডনি রোগী হলেও আন্দোলনের সময় হেঁটে এফডিসি থেকে সেন্সরবোর্ড পর্যন্ত যেতেন। তিনি যা বলতেন তাই করতেন। শেষ পাঁচ বছর ফারুক ভাইয়ের সাথে সবচেয়ে বেশি সময় কেটেছে। তিনি এফডিসি ও সিনেমাকে প্রচণ্ড ভালোবাসতেন। অসুস্থ শরীর নিয়ে এফডিসিতে আসছেন।”

Banglabid

জায়েদ খান বলেন, ফারুক ভাই কফি খেতে পছন্দ করতেন। এফডিসিতে নিয়মিত এসে শিল্পী সমিতিতে কফি খেতেন বলে শিল্পী সমিতিতে মেশিন এনেছিলাম। তিনি আমার পিতার সমতুল্য ছিলেন। বন্ধুর মত আচরণ করতেন। বাসা থেকে নাড়ু, দুধ আনতেন। কাঁঠাল খাওয়াতেন। তার সাথে আমার স্মৃতি বললে শেষ হবে না।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই মিয়া ভাই খ্যাত এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেই অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুককে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোমবার সকাল সাড়ে আটটায় সিংগাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা অভিনেতা ফারুক। মঙ্গলবার সকালে তার মরদেহ দেশে আনা হয়।

Reneta

বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় চিত্রনায়ক ফারুককে বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি। এফডিসিতে হয় দ্বিতীয় জানাজা। সেখান থেকে পৌনে ৩টায় চ্যানেল আইয়ে নেওয়া হয় ফারুককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদ খানফারুকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT