চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমস স্কয়ারে দুর্গোৎসব: ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
দুর্গোৎসবের অনুষ্ঠানে ঋতুপর্ণা ও জায়েদ খান নাচছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে সবচেয়ে বড় দুর্গোৎসবের আয়োজিত হতে যাচ্ছে। সেখানে প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান।

দূর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা এই আয়োজন করছে। নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক থাকছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি।

এই নায়ক বলেন,“আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন। খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে ‘সাগরিকা’ গানের সঙ্গে নাচব।”

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, বাঙালিরা পূজাকে মনের মতো করে সেলিব্রেট করে। কিন্তু আমেরিকার মতো দেশে প্রবাসীরা যেভাবে পূজাকে উদযাপন করতে যাচ্ছে সেটা সত্যিই গর্বের বিষয়। সত্যি ভাবতেই ভালো লাগছে যে বাঙালির এই মহা আনন্দ-উৎসব এবার এই দেশে করতে পারছি।

আগামী ৩ ও ৪ অক্টোবর একসঙ্গে মঞ্চে উঠবেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা। এ ব্যাপারে সেখানে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। যেখানে জায়েদ খান, ঋতুপর্ণা ছাড়াও উপস্থিত ছিলেন শুভ্রদেব, নোভাসহ অনেকে।

আয়োজকরা জানান, এই আয়োজনে ডাকের বাদ্য, সিঁদুর খেলা, নাচ-গান সবই দেখা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণা সেনগানজায়েদ খানদুর্গাপূজানিউইয়র্কনোভালিড বিনোদনশুভ্রদেবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT