চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নেতৃস্থানীয় দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি ও ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ ২৫৬ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি এবং ২৫৭ ভোট পেয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

২৬২ ভোট পেয়ে সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে উভয় প্রার্থী ২৫৬ ভোট পাওয়ায় লটারিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনকে জয়ী ঘোষণা করা হয় এবং ৩০১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে ৩১৬ ভোট পেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ৩০১ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ২৯৮ ভোট পেয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, ২৭৫ ভোট পেয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা জামান, ২৭৩ ভোট পেয়ে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, ২৬৯ ভোট পেয়ে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, ২৬৪ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, ২৬১ ভোট পেয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহার, ২৫৯ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ এবং ২৫২ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।

ফলাফল শেষে নির্বাচিত প্রতিনিধিগণ উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে সমন্বিত রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জাকিরমাশরিকশিক্ষক সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কসোভোর ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

মুমিনুলের সেঞ্চুরিতে জয়ের হাতছানি পূর্বাঞ্চলের

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুলের সেঞ্চুরিতে জয়ের হাতছানি পূর্বাঞ্চলের

চবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, শিক্ষকদের প্রতিবাদ ও দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা রোধের আহ্বান ৯১ জন বিশিষ্ট নাগরিকের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT