চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দে ফিরবেন জাকের আলি, বিশ্বাস লিটনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জাকের আলি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ থেকেই ব্যাট হাতে বাজে সময় পার করছেন জাকের আলি অনিক। ক্যারিয়ারের শুরুতে যে আগ্রাসী জাকেরকে দেখা গিয়েছিল, এখন অনেকটাই মলিন তার পারফরম্যান্স। একইভাবে অফসাইডের বল টেনে লেগে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিচ্ছেন। মাঝে একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। এরপর দলে ফিরে সেই পুরোনো চিত্র। তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের বিশ্বাস, দ্রুতই ছন্দে ফিরবেন জাকের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে টিম টাইগার্স। জবাবে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে জাকেরের ব্যাট থেকে আসে ৩ বলে ৫ রান। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে কেবল একবার ৩০ পেরিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। জাকেরের অফফর্ম নিয়ে অধিনায়ক লিটন বলেছেন, ‘কামব্যাকের একটাই অপশন- সাহস রাখা, খুব একটা চিন্তিত না হওয়া। চিন্তিত হলে নেতিবাচক চিন্তাই বেশি আসবে। যদি ইতিবাচক চিন্তা আসে তার জন্য খুবই ভালো।’

Banglabid

‘সবসময় বলব, নিজেকে ব্যাক করা, সময় দেয়া এবং যে মানুষগুলো হেল্প করে সবসময় তাদের সঙ্গে ওঠাবসা করা। আমার মনে হয় সে শিগগিরই কামব্যাক করবে, ভালোভাবেই কামব্যাক করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামজাকেরলিটনলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ক্ষীণদৃষ্টিতে ভুগতে পারেন: গবেষণা

পরবর্তী

মৃত্যু হুমকি পেয়ে যা বললেন অভিনেতা ও সাংসদ রবি কিশান

পরবর্তী
অভিনেতা ও সাংসদ রবি কিশান মৃত্যুর হুমকি পেয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যু হুমকি পেয়ে যা বললেন অভিনেতা ও সাংসদ রবি কিশান

অর্ণবের নতুন অ্যালবাম প্রকাশের সময় উপস্থিত দর্শক ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ণবের নতুন অ্যালবামটি প্রয়াত সেই বন্ধুকে উৎসর্গ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT