চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন নিকাব সরিয়ে খাবার খাই’- কেন বললেন জায়রা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
বিনোদন
A A

ধর্মের টানেই বলিউডকে বিদায় জানিয়েছিলেন আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় চার বছর। দীর্ঘ এই সময়ে জনসম্মুখে দেখাননি নিজের মুখ। এমনকি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বর্তমান চেহারার কোন ছবি নেই।

তবে এরমধ্যে হঠাৎ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন জায়রা। সেখানেই হিজাবের সমর্থনে মুখ খুলেছেন প্রাক্তন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি টুইটারে পোস্ট করা একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। যেখানে দেখা গেছে, নিকাব ও হিজাব দুটোই পরে রয়েছেন একজন মহিলা। আর ওই অবস্থাতেই হাত দিয়ে হালকা নিকাব সরিয়ে খাবার খাচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’ আর তাতেই গর্জে ওঠেন জায়রা।

তিনি সেই ছবিটি রি-পোস্ট করে লেখেন যে, ‘‘এই তো একটা বিয়েবাড়িতে গেলাম। এভাবেই খেয়ে এসেছি। এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। যদিও আশেপাশের লোকজন হিজাব খোলার জন্য বার বার জোর করতে থাকেন। তবে আমি আমার হিজাব কখনোই খুলব না।’’

বহু টুইটার ব্যবহারকারী, যারা কিনা জায়রাকে অনুসরণ করেন তারা প্রাক্তন এই অভিনেত্রীর মতামতকে সমর্থন করেছেন। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘যেটা বলেছেন সেটা ঠিক জায়রা ওয়াসিম। আপনার উত্তর পছন্দ হয়েছে। কে কী করবো, সেটা সম্পূর্ণরূপে আমাদের পছন্দ।’

অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’ যদিও যারা মন্তব্য করেছেন, তাদের প্রায় সবাই ইসলাম ধর্মাবলম্বী।

Reneta

এর আগে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা ওয়াসিম।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জায়রা ওয়াসিমবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT