চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত বিদ্বেষী মন্তব্য করে বিশ্বকাপে ‘বিতাড়িত’ পাকিস্তানি উপস্থাপিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠায় ভারতে চলতি বিশ্বকাপ থেকে বিতাড়িত হয়েছেন পাকিস্তানি উপস্থাপিকা জয়নব আব্বাস। বিশ্বআসরের আয়োজক দেশটির সংখ্যাধিক্যের সনাতন ধর্ম বিরোধী মন্তব্যের কারণে ভারত থেকে তাকে তাড়ানো হয়েছে বলে খবর। পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য, উপস্থাপক জয়নব বর্তমানে দুবাই আছেন।

পাকিস্তানি উপস্থাপককে আইসিসির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তার অনেক আগে করা হিন্দুধর্ম বিরোধী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি করে। হিন্দুধর্ম বিরোধী এবং ভারত বিরোধী মন্তব্য করেছেন জয়নব, এমন অভিযোগ তীব্র হয়। আনুষ্ঠানিক অভিযোগ আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

বিনীত জিন্দালের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লেখা হয়, ‘দিল্লি পুলিশের সাইবার সেলে জয়নব আব্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। ইন্ডিয়ান পেনাল কোড ১৫৩এ, ২৯৫, ৫০৬, ১২১ এবং ৬৭ ধারা অনুযায়ী অবমাননাকর মন্তব্য, হিন্দু বিশ্বাস এবং ভারত বিরোধী মন্তব্যের জন্য মামলা চালু করার অনুরোধ করছি।’

ভারত ছাড়ার আগে জয়নব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অন্যদিকে যা আছে তা নিয়ে সর্বদা চক্রান্ত ছিল। সাংস্কৃতিক পার্থক্যের চেয়ে মিল বেশি ছিল, মাঠে প্রতিদ্বন্দ্বী কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব, একই ভাষা এবং শিল্পের প্রতি ভালোবাসা।’

বিনীত দাবি করেছেন, ৯ বছর আগে যে অ্যাকাউন্ট থেকে ভারত বিরোধী মন্তব্য করা হয়েছিল তা বর্তমানে জয়নবের অ্যাকাউন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩জয়নবপাকিস্তানবিনীতভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

এপ্রিল ২৯, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনে ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT