চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত বিরোধী মন্তব্যের বিষয়ে মুখ খুললেন পাকিস্তানি উপস্থাপক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠায় ভারতে চলতি বিশ্বকাপ থেকে বিতাড়িত হয়েছেন পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস, এমন খবর কদিন আগের। বিশ্বআসরের আয়োজক দেশটির সংখ্যাধিক্যের সনাতন ধর্ম বিরোধী মন্তব্যের কারণে ভারত থেকে দুবাই চলে যান জয়নব, পাকিস্তানি সংবাদমাধ্যম তথ্যটি জানিয়েছিল।

সেই ঘটনায় মুখ খুলেছেন আইসিসির তালিকাভুক্ত উপস্থাপক জয়নব আব্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ বর্ষী উপস্থাপক লিখেছেন, ‘আমি যে খেলাটি ভালোবাসি, সেটাতে উপস্থাপনের সুযোগের জন্য অত্যন্ত ভাগ্যবান এবং কৃতজ্ঞ, এ আসর আমার কাছে আরও বিশেষ হতে পারত। আমাকে কেউ চলে যাওয়ার জন্য বলেনি বা নির্বাসিত করেনি।’

জয়নব নির্বাসিত হয়েছেন এমন খবরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইসিসিও। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘জয়নবকে নির্বাসিত করা হয়নি, ব্যক্তিগত কারণে তিনি চলে গেছেন।’

পাকিস্তানি উপস্থাপক জয়নবকে আইসিসির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তার অনেক আগে করা হিন্দুধর্ম বিরোধী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি করে। হিন্দুধর্ম বিরোধী এবং ভারত বিরোধী মন্তব্য করেছেন জয়নব, এমন অভিযোগ তীব্র হয়। আনুষ্ঠানিক অভিযোগ আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দাবি করেন, ৯ বছর আগে যে অ্যাকাউন্ট থেকে ভারত বিরোধী মন্তব্য করা হয়েছিল তা বর্তমানে জয়নবের অ্যাকাউন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজয়নবদুবাইপাকিস্তানবিনীতভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT