চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুড়ি’র যুগপূর্তি, তাদের বন্ধুত্বের সেতুবন্ধনে আসছে নতুন গান

ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো-এর পর আসছে 'মিছিল আমাকে এখনও টানে'

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১২, মে ২০২৪
বিনোদন
A A

জাহিদ আকবর, লুৎফর হাসান এবং সোমেশ্বর অলি তিনজনই বাংলাদেশের সংগীতের সুপরিচিত ব্যক্তিত্ব। ব্যক্তিজীবনে তারা বেশ ভালো বন্ধুও বটে। তাদের গান কবিতা চর্চা করতে করতে তাদের বন্ধুত্বের পথচলা আজ দুই দশক। তিনজনই নিজ নিজ ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

এদিকে, লুৎফর হাসানের গাওয়া গান ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ লিখেছিলেন সোমেশ্বর অলি। তাদের তিন বন্ধুর টানাপড়েনের গল্প উঠে এসেছিল সেই গানে। পরবর্তীতে সেই গান তুমুল জনপ্রিয়তা পায়। গানটি প্রকাশের পর কেটে গেছে একযুগ।

নতুন খবর হচ্ছে, ‘ঘুড়ি’ গান পরবর্তী লম্বা সময়ে পরের ভাবনা নিয়ে ‘ঈশ্বর’ খ্যাত গীতিকার সোমেশ্বর অলি আবারও লিখেছেন নতুন গান। এতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান।

বিশেষ চমক হিসেবে গানটিতে অলির লেখা কবিতায় কণ্ঠ দিয়েছেন ‘তোমার চোখে আকাশ আমার’ (প্রিয়তমা) গানের জাহিদ আকবর।

লুৎফর হাসান জানান, এবারের গানটি শিরোনাম ‘মিছিল আমাকে এখনও টানে’। ‘ঘুড়ি’ গানের সঙ্গীত পরিচালক ছিলেন কিশোর দাস। নতুন গানের সংগীত আয়োজনও যথারীতি তিনিই করেছেন। অলির সঙ্গে যৌথভাবে সুর করেছেন নাহিদ হাসান।

সম্প্রতি এর গানচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। আল মাসুদ নির্মাণ করেছিলেন ‘ঘুড়ি’র মিউজিক ভিডিও, তাই এবারের গানের ভিডিওটি নির্মাণও করলেন তিনি। জানা যায়, শিগগির জি-সিরিজ থেকে প্রকাশ পাবে ‘মিছিল আমাকে এখনও টানে’ গান ভিডিও।

Reneta

তিন বন্ধুর একত্রে যুক্ত হবার ব্যাপারে সোমেশ্বর অলি বলেন, এটি হয়তো সময়েরই দাবি ছিল। অদৃশ্য চিত্রনাট্য মেনেই আমরা নিজেদের চরিত্রে অভিনয় করছি। আমার মতে, জাহিদ আকবর ও লুৎফর হাসানের বন্ধুত্বের নতুন সেতুবন্ধন এই গান। সেই জায়গা থেকে গানটির আবৃত্তির অংশে জাহিদ আকবরকে যুক্ত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ আকবরলুৎফর হাসানসোমেশ্বর অলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT