রাজনীতি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক শুরু

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ旗 পাশে, আলো ঝলমলে কক্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ旗 পাশে, আলো ঝলমলে কক্ষ, আলোচনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুুপর ২ টা) এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হবে। সেখানে দুই পক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্বৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিষয়:তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…