কক্সবাজার

কক্সবাজারে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ডাদেশের আসামি আদালত প্রাঙ্গণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণ শেষে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় মো. সোলেমান নামের এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় ঘোষণা করেন।

রায়ের পর আদালত থেকে হাজতে নেওয়ার পথে সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে। রায় ঘোষণার সময় আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন।

নিহত মাহিয়া (৬) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লাহ’র মেয়ে। সে দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক।

মামলার বাদী এবং ভিকটিমের পিতা আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া গত ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করা হয়। পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাহিয়ার পিতা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় কার্যকর করা হল।

বিষয়:ধর্ষণ ধর্ষণ মামলা মৃত্যুদণ্ড লাশ গুম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…