রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে যুবক নিহত

The image shows a signboard of Tejgaon Industrial Area Police Station in Dhaka, Bangladesh, with the Channel i logo in the top right corner. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরমান নামে একজন যুবক নিহত হয়েছেন। তিনি একটি-ই-কমার্স কোম্পানিতে ডেলিভারিম্যানের কাজ করতেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে পোস্ট অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় একজন নারী ও পুরুষ একদল ছিনতাইকারীর কবলে পড়েন।
এসময় আরমান এক ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। সেই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আরমানকে আঘাত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






