চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাক্যাম্পে ২০ ঘণ্টার ব্যবধানে আরেকটি খুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:০৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৪
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ২০ ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা ফজল করিমের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, শনিবার বিকেলে হুজিত উল্লাহ ক্যাম্পের বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন। এক পর্যায়ে ৭-৮ জন মুখোশধারী অজ্ঞাত লোক সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য প্রথমে গুলি ছুড়ে। পরে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিতের পর তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

ওসি বলেন, ‘কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসার সন্ত্রাসীরা এ খুনের ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।’

ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।

Reneta

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক খুনের ঘটনা ঘটলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিপত্য বিস্তারগুলি করে হত্যারোহিঙ্গাক্যাম্পে খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT