চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই অভ্যুত্থান স্মরণে তরুণদের আইডিয়া প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে স্থানীয় সরকার।

এতে বলা হয়, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

যারা অংশ নিতে পারবে:
১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী; স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোন তরুণ-তরুণী; এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)।

আইডিয়া জমা দেয়ার কাঠামো:
১-২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:
আইডিয়ার শিরোনাম; বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য; বাস্তবায়ন পরিকল্পনা; আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা); প্রত্যাশিত প্রভাব; প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি:
জমাদানের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫। জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

Reneta

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ:
দেয়ালচিত্র; পথনাটক বা মঞ্চনাটক; প্রদর্শনী; ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান; যেকোনো উদ্ভাবনী ধারণা।

বাস্তবায়নের প্রক্রিয়া:
নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইডিয়া প্রতিযোগিতাআমার চোখে জুলাই বিপ্লবতরুণদের আইডিয়া প্রতিযোগিতাস্থানীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT