অন্যান্য খেলা

বিশ্বকাপের টিকিট কেটে বোনাস পেলেন জনপ্রতি ২২ হাজার

যুব হকি

বাংলাদেশ জুনিয়র হকি দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জুনিয়র হকি দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণের জন্য একত্রিত হয়েছে, যেখানে তাদের সাথে উপস্থিত আছেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার হকির কোনো বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বছরের ডিসেম্বরে ভারতে গড়াতে চলা যুব হকি বিশ্বআসরে খেলবে লাল-সবুজের অনূর্ধ্ব-২১ হকি দল। বিশ্বকাপ নিশ্চিত হওয়া দলকে সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন।

ওমান থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ফেরার পর বিমানবাহিনীর ফ্যালকন হলে যুব দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন। দলের জন্য পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই অর্থে দলের ১৮ খেলোয়াড় ও ৫ কোচ-কর্মকর্তার প্রত্যেকে পাবেন প্রায় ২২ হাজার (২১ হাজার ৭৩৯) টাকা করে।

প্রথমবার হকির বিশ্বকাপে জায়গা করা দলটিকে অভিনন্দন জানিয়ে ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, আগামী বছর ভারতে হতে চলা হকি জুনিয়র বিশ্বকাপের আগে দলটির জন্য পর্যাপ্ত খেলার ব্যবস্থা করা হবে। সামনে বিজয় দিবস হকি টুর্নামেন্টের পর লিগ আয়োজনের চেষ্টা করবে ফেডারেশন। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রস্তুতির লক্ষ্যে বিশ্বকাপগামী দলের জন্য ক্যাম্পের চেষ্টাও করা হবে।

যুব হকি বিশ্বকাপে মোট ২৪ দল অংশ নেবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকার দলগুলো। বিশ্বকাপের কথা মাথায় রেখে ইউরোপের দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশন প্রধান।

বিষয়:বাংলাদেশ যুব হকি বিশ্বকাপ হকি ফেডারেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…