কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু

রামু কক্সবাজার হাইওয়ে থানার বোর্ড, পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য সংবলিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু পানেরছড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও বাসের সংর্ঘষে মো. রায়হান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
সোমবার (১৭ মার্চ) দুপুর আড়াটার দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়া উপজেলার রাজাপাংলয়ের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র।
রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় কক্সবাজার থেকে উখিয়ামুখী একটি পালকি বাসের সাথে উখিয়া থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়।
তিনি জানান, পালকি বাসের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যায় যাত্রী মো. রায়হান এবং আরও দুই যাত্রী আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।






