জনপদ

আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত

আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত

ছবি: সংগৃহীত

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হক নগরীর কাশিপুর এলাকার এনামুল হকের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নাজমুল হক কেন আদালত ভবনে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ১০ তলা ভবনটির ষষ্ঠ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে তিনি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, নাকি আত্মহত্যা করেছেন, কিংবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নাজমুল হকের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

বিষয়:আদালত ভবন বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যু যুবক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…