কক্সবাজার

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, শতাধিক মানুষ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত টিপু মিয়া (২৯) নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রাজেরকান্দি এলাকার চাঁন মিয়ার ছেলে।

সোমবার ১৪ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী বারাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস দক্ষিণ মিঠাছড়ি অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:কক্সবাজারে যুবকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…