চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সাগরে গোসলে নেমে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অগাস্ট) সকাল ১০ টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের বিচকর্মিদের সুপারভাইজার মাহবুব আলম।

মৃত্যু হওয়া ইয়াসিন আরাফাত (২০) কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।

Banglabid

স্থানীয়দের বরাতে মাহবুব আলম বলেন, সকালে ইয়াসিন আরাফাতসহ স্থানীয় কয়েকজন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাগরের তীব্র ঢেউয়ের টানে ইয়াসিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত বন্ধুদের চিৎকার শুনে লাইফ গার্ড কর্মিরা তাকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Reneta

এর আগে, গত ২৪ জুলাই কক্সবাজার সাগরে গোসলে নেমে হেলাল উদ্দিন নামের খুলনার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১৫ দিন পরও তার কোন ধরণের সন্ধান মিলেনি।

সৈকতের গোসলে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবে মারা গেছেন অন্তত ৭৮ জন এবং নিখোঁজ রয়েছেন ১ জন। তবে এই সময়েই লাইফগার্ডদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে ১,০৪৩ জনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারযুবকের মৃত্যুসুগন্ধা পয়েন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT