জনপদ

হরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

পুলিশ হেফাজতে যুবদল নেতার ছবি, হরিপুরে নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিপুরে পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতার ছবি, নিহতের পরিস্থিতি ও স্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামের এক যুবদল নেতা মারা গেছেন।

সোমবার ৮ এপ্রিল দুপুর ১টার দিকে মৃত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয় যুবদলের ওই নেতাকে। পুলিশের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের দাবি হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়।

যুবদল নেতা আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে জানতে চাইলে এ চিকিৎসক বলেন, ময়নাতদন্ত না করা পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবো না

এদিকে বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক দ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে  আকরাম হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শারীরিক অসুস্থতা বোধ করে। পরে তাকে তাৎক্ষণিক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, আকরাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নিহতের চাচাতো ভাই সেখ সাদী বলেন, আমার ভাইকে রোববার রাত ৯ টার দিকে হাটপুকুর এলাকা থেকে পুলিশ থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমার স্বামী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে গিয়েছিল। পথে শুনছি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমি আমার স্বামীকে ফেরত চাই।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, আকরাম হোসেন হরিপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব। পুলিশ হেফাজতে তার মৃত্যুতে তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মৃত্যু একটি স্বাধীন সভ্য দেশে হতে পারে না।

বিষয়:পুলিশ পুলিশ হেফাজত যুবদল নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…