বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে মুন্সিগঞ্জে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় ওই মশাল মিছিল বের করে তারা । মিছিলটি দূর্গাবাড়ি এলাকা থেকে বের হয়ে মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়কের সামনে গিয়ে শেষ হয়।
এতে জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা ও ছাত্রদলের সভাপতি আবুল হাশেমসহ ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নেয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








