চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৪৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে আবাসিক হোটেলে ‘চিরকুট লিখে’ আত্মহত্যা করেছেন অমিত বড়ুয়া (৩২) নামের এক যুবক। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তবে চিরকুটে কী লেখা ছিল, বা ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের মরিয়ম রিসোর্ট নামের এক আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত অমিত বড়ুয়া চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার রণজিত বড়ুয়ার ছেলে।

রিসোর্ট কর্তৃপক্ষের বরাতে মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, গত ৮ অক্টোবর সকালে অমিত বড়ুয়া কক্সবাজার ঘুরতে আসেন। তিনি রিসোর্টের ১০৮ নম্বর কক্ষে উঠেন। শুক্রবার সকালে তার হোটেল কক্ষ ছাড়ার কথা ছিল। সকাল ১১টার দিকে অমিত বড়ুয়ার অবস্থান করা কক্ষটি ছাড়ার বিষয়ে হোটেলের এক কর্মচারি কথা বলতে যায়।

তিনি বলেন, এসময় হোটেল কক্ষটি ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। কয়েকবার ডাকার পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্মচারির সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি থানাপুলিশকে অবহিত করেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় মৃতের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। তবে চিরকুটটি খুলে এখনো পড়া সম্ভব হয়নি। তাই কি কারণে আত্মহত্যা করেছে এবং চিরকুটে কি লিখেছে তা জানা সম্ভব হয়নি।

Reneta

ফয়জুল আজীম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাসিক হোটেলে যুবকের আত্মহত্যাকক্সবাজারযুবকের আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT