চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার থেকে আসা ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ যুবক গ্রেপ্তার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৪১ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১০ কোটি ৪ লাখ টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক আদিবাসী যুবককে যৌথ বাহিনীর চেকপোষ্টে তল্লাশি চালিয়ে আটক করেছে।

গতকাল ১৭ এপ্রিল রাত ১০টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর মরিচ্চায় যৌথ বাহিনীর চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে এই ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটককৃত যুবক বান্দারবান জেলার সোনাইছড়ি উপজেলার বৈদ্য পাড়া গ্রামের মং চাইন মারমার ছেলে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজারের রামুর ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে ক্রিস্টাল মেথ আইসের একটি চালান আসছে এমন একটি গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ কক্সবাজার মহাসড়কের রামুর মরিচ্চা যৌথবাহিনী চেকপোস্ট এলাকায় তল্লাশি জোরদার করা হয়।

১৭ এপ্রিল রাত দশটার দিকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে থোয়াই মারমা (১৮) নামের একজন যুবককে আটক করার পর তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা ২ কেজি ৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

৩০ বিজিবির অধিনায়ক জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা। সর্বমোট উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১০ কোটি ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। এসব মালামাল মামলা করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টাল মেথ আইসবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT