চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামুর বৌদ্ধ বিহারে তরুণ ভিক্ষুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:০৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার থেকে থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষু (২২) নামে এক তরুণ ভিক্ষুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

কিমাচারা ভিক্ষু রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, সকালে বৌদ্ধ বিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়ন কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাননি। পরে তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

“খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি কোমরবন্ধি (কটিবন্ধনি) দিয়ে সিলিং এর সাথে ঝুলন্ত ছিলেন।”

ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোন ঘটনার জেরে ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত নয়।

Reneta

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান ওসি।

তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৌদ্ধ বিহারমৃতদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT