চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‎রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় গভীর রাতে মো. শিপন (২৪) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

‎গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‎নিহত মো. শিপন হাজারীবাগের বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এছাড়া তার বাম হাতের কব্জি কাটা, বাম হাতের কনিষ্ঠ আঙুল ও তার পাশের আঙুলের উপরের অংশ বিচ্ছিন্ন, ডান পায়ের হাঁটুর বরাবর ধারালো অস্ত্রের কোপ এবং বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

‎এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, খবর পেয়ে রাতে হাজারীবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুলের গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তিনি আরও জানান, কে বা কারা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাঢাকা মেডিকেল হাসপাতালমো. শিপনহাজারীবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৬, ২০২৬

যে বিষয়ে লিটনের সঙ্গে পুরোপুরি একমত ল্যাথাম

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিহত কাস্টমস অফিসার বুলেট বৈরাগীর স্ত্রী জানতে চান, তার স্বামীর সঙ্গে কী ঘটেছিল

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমেছে ভ্যাপসা গরম

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT