কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে একজন যুবকের মৃত্যু হয়েছে।
আজ ২১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাতও হয়। বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।







