মদপানে মাতাল হলে মিলবে ছুটি, কোম্পানি নিজেই কর্মীদের দিচ্ছে এই অফার। এমনকি কোম্পানির প্রধান নিজেও কর্মচারীদের সঙ্গে বসে মদপান করবেন আর মদ খাওয়ার পর কর্মচারীরা যদি হ্যাংওভার তথা মাতাল হন বা মাথা ভারি হয়ে থাকে, তা হলে দুই-তিন ঘণ্টার জন্য ছুটিও দেয়া হবে।
ঘটনাটি হলো জাপানের ওসাকার ছোট এক প্রযুক্তি সংস্থার। মুলত তারা কর্মীদের আকৃষ্ট করতে এমন অফার করছে। অফিসে মদ খেয়ে মাতাল হওয়া এবং নেশা কাটানোর জন্য ছুটিও দেয়ার প্রলোভন দিচ্ছে সংস্থাটি।






