চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের মন কেড়েছে ওটিটি’র যেসব সিনেমা-সিরিজ

ফিরে দেখা ২০২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

চলতি বছর ভারতীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও স্ট্রিমিং হয়েছে বহু হিন্দি সিনেমা ও সিরিজ।  যেগুলো স্ট্রিমিং হয়েছে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, জিও হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মে। ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ থেকে ‘পঞ্চায়েত’ এবং ‘দিল্লি ক্রাইম’-এর মতো সিরিজগুলো দর্শকদের মন কেড়েছে। রইল সেরা কিছু ওটিটি রিলিজের ঝলক।

দ্য ফ্যামিলি ম্যান ৩
প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। শেষ দুটি সিজন সফল হওয়ার পর চলতি বছরে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। ২১ নভেম্বর মুক্তি পায় সিরিজটি। সাতটি এপিসোড আছে এই সিজনে। সিরিজের আছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামনি, নিমরত কউর থেকে শরিব হাসমিক মতো তারকারা।

দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা
দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা মুক্তি পায় সোনি লাইভে। এটি নাগেশ কুকুনুর দ্বারা পরিচালিত। এই সিরিজের মুখ্য চরিত্রে আছে অমিত সিয়াল, সাহিল বৈদ, বাগবতী পেরুমন, গিরিশ শর্মাকে। ৪ জুলাই এই সিরিজটি মুক্তি পায়।

দ্য ব্যাডস অফ বলিউড
চলতি বছরে মুক্তি পায় ‘দ্য ব্যাডস অফ বলিউড’। নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিরিজটি। সিরিজটি পরিচালনা করেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সিরিজে অভিনয় করেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, রাঘব জুয়াল, সাহেব বাম্বা, মনীশ চৌধুরী-সহ আরও অনেকে। এটি প্রযোজনা করেন গৌরী খান। সিরিজটির মোট সাতটি পর্ব আছে।

পঞ্চায়েত
চলতি বছরে ওটিটি-তে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভারতীয় সিরিজ ‘পঞ্চায়েত’। এবছরের জুনে মুক্তি পেয়েছে সেই সিরিজের ৪র্থ সিজন। মধ্যপ্রদেশের মাহোদিয়া গ্রামের ছবি ফুটে ওঠে এই সিরিজে। জিতেন্দ্র কুমার, নীন গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, পঙ্কজ ঝা-র মতো তারকা আছে সিরিজে।

ক্রিমিনাল জাস্টিস – আ ফ্যামিলি ম্যাটার
চলতি বছর জিও হটস্টারে মুক্তি পায় ক্রিমিনাল জাস্টিস – আ ফ্যামিলি ম্যাটার। হিন্দি ভাষায় মুক্তি পায় এই সিরিজ। সিরিজে আছেন পঙ্কজ ত্রিপাঠি, মোহম্মাদ জিশান আইয়ুব, সুরভীন চাওলা, খুশবু আত্রে এবং আশা নেগির মতো তারকারা।

স্পেশাল ওপিএস
এবছর জিও হটস্টারে মুক্তি পায় স্পেশাল ওপিএস সিজন ২। জুলাই মাসে মুক্তি পেয়েছিল সিরিজটি। সন্ত্রাসবাদী হামলার ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজ।

Reneta

মালিক
অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পায় বলিউড ছবি ‘মালিক’। ছবিতে এক ভিন্ন অবতারে দেখা দেন রাজকুমার রাও। ১১ জুলাই মুক্তি পেয়েছিল সিরিজটি। অ্যাকশন থ্রিলার এই ছবি সকলের নজর কাড়েন।

থাম্মা
প্রাইম ভিডিও-তে মুক্তি পায় ‘থাম্মা’। আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা অভিনয় করেছেন এই ছবিতে। হরর কমেডি এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। তা দ্রুত দর্শকদের মন কাড়ে।

দিল্লি ক্রাইম
চলতি বছর মুক্তি পায় ‘দিল্লি ক্রাইম সিজন ৩’। এই সিরিজ মুক্তি পায় নেটফ্লিক্সে। শেফালি শাহ, রাশিকা দুগ্গল, অনুরাগ আরোরা, বিনোদ শরাওয়াত অভিনীত এই সিরিজ। যা ১৩ নভেম্বর মুক্তি পায়। এই সিরিজ গ্যাং রেপে-র কাহিনি নির্ভর।

বাকাইতি
অমিত গুপ্তা পরিচালিত হিন্দি কমেডি ড্রামা সিরিজ বাকাইতি মুক্তি পায় এ বছর। এই সিরিজে অভিনয় করেন তানিয়া শর্মা, আদিত্য শুক্লা-র মতো তারকা। গাজিয়াবাদের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘থাম্মা’‘দ্য ব্যাডস অফ বলিউড’ওটিটিক্রিমিনাল জাস্টিস - আ ফ্যামিলি ম্যাটারদিল্লি ক্রাইমদ্য ফ্যামিলি ম্যান ৩দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা:পঞ্চায়েতফিরে দেখা ২০২৫বছর শেষে ২০২৫বাকাইতিমালিকসালতামামি ২০২৫স্পেশাল ওপিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT