ফুটবল

রোনাল্ডো-রোমারিওদের পেছনে ছুটছেন মরক্কোর এই ২১ বর্ষী ফরোয়ার্ড

লা লিগা

রোনাল্ডো-রোমারিওদের পেছনে ছুটছেন মরক্কোর এই ২১ বর্ষী ফরোয়ার্ড

লা লিগার চলতি মৌসুমে প্রথম ১৩ ম্যাচে ১১ গোল করেছেন মরক্কোর স্ট্রাইকার ইয়াসির জাবিরি। তার জোড়া গোলে সবশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-২তে জয় তুলেছে রেসিং সান্তানদার।

স্প্যানিশ লিগে নিজেদের প্রথম ১৩ ম্যাচে জাবিরির চেয়ে বেশি গোল করতে পেরেছেন কেবল রোনাল্ডো নাজারিও, রোমারিও এবং রবার্ট লেভান্ডোভস্কি। ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। রেসিং সান্তানদারে যোগ দেয়ার সময় ১০ গোলের লক্ষ্য ঠিক করলেও মৌসুমের এক তৃতীয়াংশ ম্যাচ শেষ হতেই মাইলফলক ছাড়িয়ে গেছেন তিনি।

রোববার লা লিগার ১৩তম রাউন্ডে ম্যাচের ষষ্ঠ ও অষ্টম মিনিটে, মাত্র ১১২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন জাবিরি। ইকার লুকের পাসে প্রথম গোলটি করেন। এরপর গোলরক্ষক রেমিরোর হাত ফসকে যাওয়া বলে দ্বিতীয় গোল করেন সান্তানদার ফরোয়ার্ড।

জোড়া গোল ও বড় দলের বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত মরক্কোর ফরোওয়ার্ড বলেছেন, ‘দুটি গোল করতে পেরে এবং একটি বড় দলের বিপক্ষে জয় পাওয়ায় আমি খুবই খুশি। জোড়া গোল ও জয় সবমিলিয়ে দারুণ অনুভূতি। অবশ্যই ১১টির চেয়েও বেশি গোল করার চেষ্টা করব।’

বিষয়:ইয়াসির জাবিরি রিয়াল সোসিয়েদাদ রেসিং সান্তানদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…