চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রমুগ্ধ করে রাখা ইয়ামালকে নিয়ে কিংবদন্তিরা যা বলছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
জয়জয়কার করে উদযাপন করছে স্প্যানিশ ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিন ইয়ামাল, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ এখন আলো ছড়াচ্ছেন স্পেনের হয়ে। ১৬ বছর বয়সে ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেমেই রেকর্ড করেন। অভিষেকের পর ইউরোর সেমিতে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও নামের পাশে জুড়েছেন। একদিন পর ১৭ বছরে পা দিতে চলা তারকা ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে নামবেন। কৈশোর পেরোয়নি, কিন্তু কারিকুরিতে মুগ্ধ করে ফেলেছেন ফুটবল বিশ্বকে। তাকে নিয়ে কিংবদন্তিরা করছেন নানা মন্তব্য।

যার হাত ধরে বার্সেলোনায় অভিষেক হয়েছিল ইয়ামালের সেই জাভি হার্নান্দেজ বলেছেন, ‘সে এমন একজন খেলোয়াড় যার মাধ্যমে ফুটবলে একটি যুগ তৈরি হতে পারে।’

ইংল্যান্ডের সাবেক সেন্ট্রার মিডফিল্ডার গ্যারি লিনেকার বলেছেন, ‘কী করতাম এখন যে বয়সে লামিন ইয়ামাল করছে? আমি বলছি, পেলে যখন বিশ্বকাপের ফাইনালে দুটি গোল করেছিল তখন তার বয়স ছিল ১৭, প্রায় ১৮ বছর। এই বাচ্চার বয়স ১৬ বছর, ১৭ বছরের কাছাকাছি। আমার দেখা ১৬ বছর বয়সীদের মধ্যে সে সেরা।’

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও কোচ লোথার ম্যাথিউস লিখেছেন, ‘ম্যারাডোনা, মেসির পর এবং ইয়ামালের যুগ।’

১৬ বর্ষী এক কিশোরের উপর আস্থা রাখা স্পেনিয়ার্ড কোচ লুইস ডে লা ফুয়েন্তে বলেছেন, ‘তাকে দেখে মনে হচ্ছে ঈশ্বর তাকে স্পর্শ করে দিয়েছে। সে আলাদা কেউ।’

বাংলাদেশ-স্পেন ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ট্রান্সফার অফার সম্পর্কে ইয়ামালকে নিয়ে বলেছেন, ‘আমরা ইয়ামালের মতো খেলোয়াড়কে বিক্রির জন্য ২০০ মিলিয়ন ইউরোর অফার পেয়েছি এবং আমরা সেই প্রস্তাব না করে দিয়েছি।’

স্পেন ও বার্সেলোনার সতীর্থ ফেররান তরেস মজা করে বলেছেন, ‘লামিন ইয়ামাল ১৬ বছর বয়সে যেটা করছে, তার জন্য তাকে বহিষ্কার করা উচিত!’

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড় ইয়ামাল মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইয়ামালের স্পেন ও ইংল্যান্ড। ৭৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইয়ামালজাভিমেসিম্যারাডোনালাপোর্তালিড স্পোর্টসলিনেকারলোথারস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT