চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোনের বাজারে শাওমি মানদণ্ডের পরিমাপক

ঈদে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ২১, মার্চ ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড শাওমি দেশের বাজারে এখন মানদণ্ডের পরিমাপক উল্লেখ করে কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন শাওমি সবসময় গ্রাহকদের চাহিদানুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  আয়োজনের মাধ্যমে জানানো হয় শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন- শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। স্মার্টফোন দুটি উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

শাওমি রেডমি নোট ১৪ প্রো ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি ব্যাবহারকারীদের দেবে প্রিমিয়াম ক্যামেরা অভিজ্ঞতা। ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০-মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং হাই রেজোলিউশন সেলফির জন্য রয়েছে ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরায় অত্যাধুনিক এআই টুল ব্যবহার করে গ্রাহকরা চমৎকার সব নান্দনিক ছবি পেয়ে যাবেন সহজেই। আকর্ষণীয় ক্যামেরার পাশাপাশি স্মার্টফোনটির ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে সুপার স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

সার্বিক পারফরম্যান্স ও দক্ষতা বৃদ্ধি করতে শাওমি রেডমি নোট ১৪ প্রো-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট। শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও দুর্দান্ত ও প্রাণবন্ত। এছাড়াও ডিভাইসটির অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে চমৎকার ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি রয়েছে মাত্র ৭২ মিনিটে ১০০% চার্জ হয়ে যাওয়ার সুবিধা।

ফোনকে স্ক্র্যাচমুক্ত রাখতে ও বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ও ওয়েট টাচ টেকনোলজি। এছাড়া ধূলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৬৪ রেটিং, যা দৈনন্দিক জীবনে স্মার্টফোন ব্যবহার আরো সহজ ও নিশ্চিন্ত করে তুলবে। মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু আর অরোরা পার্পল- এই তিনটি চমৎকার কালারে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১৪ প্রো।

সাশ্রয়ের মধ্যে সেরা ফিচার ও কার্যকরী স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানে শাওমি রেডমি এ৫ অন্যতম। ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার মাধ্যমে ফটোপ্রেমীরা পেয়ে যাবেন স্পষ্ট ও ডিটেইলড ছবি। এছাড়াও স্মার্টফোনটির ৬.৮৮-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে মসৃণ এবং ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ডিভাইসটির নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০। পাশাপাশি এর ৫২০০এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি ইউজারকে দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রীন ও ওশ্যান ব্লু- এই চারটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে শাওমি রেডমি এ৫।

Reneta

শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ২৯,৯৯৯ টাকা। অপরদিকে শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ১০,৯৯৯ টাকা। স্মার্টফোন দুটি দেশব্যাপী শাওমির যেকোনো অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রেডমি এ৫রেডমি নোট ১৪ প্রোশাওমি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT