চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের অফারে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে শাওমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওমি ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’।

আকর্ষণীয় ট্যাগলাইন “ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর”এর মাধ্যমে এবারের আয়োজনকে আরও বিশেষ ও রোমাঞ্চকর করে তুলেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন, উপভোগ্য এবং স্মরণীয় করে তোলা।

আসন্ন ঈদ উপলক্ষে এবং ঈদের কেনাকাটায় আরও বেশি আনন্দ যোগ করতে, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও ট্যাবলেট কেনার ক্ষেত্রে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং দারুণ মেগা পুরস্কার।

শাওমি ফোন কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, যা এবারের ঈদ কেনাকাটায় যোগ করবে বাড়তি উত্তেজনা।

রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও চমৎকার একটি এয়ার ফ্রায়ার জেতার সুযোগ।

এছাড়া উল্লিখিত মডেলের ডিভাইসের ওপর রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার।

Reneta

রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনে গ্রাহক প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সাথে পাবেন চমৎকার একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে পাওয়া যাবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ কিনে গ্রাহক পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ।

এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি কিনলে থাকছে নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক। এই নিশ্চিত উপহার গুলো শাওমি ফ্যান্দের ঈদের আনন্দকে করবে আরও বেশি জমকালো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতেই আমাদের এ আয়োজন।

প্রতি বছরের মতো এবারের ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই” ।

অফারটি পেতে হলে উপরে উল্লিখিত মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে গ্রাহকদের বিক্রেতার থেকে রিটেইল কোডটি জেনে নিতে হবে। তারপর ইডব্লিউএম < স্পেস> আইএমইআই নম্বর <স্পেস> রিটেল কোড লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করলেই নিশ্চিত পুরষ্কার পাওয়া যাবে, সাথে মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিত হবে।

শাওমি কর্পোরেশন ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হলো একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যা ১৭ জুলাই ২০১৮ সাল থেকে বাংলাদেশে নিজেদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে। বর্তমানে শাওমি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের অফারশাওমিশাওমি ফোনসিঙ্গাপুর
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT