কর্পোরেট নিউজ

রেডমি নোট ১৫ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন বাজারে

রেডমি নোট ১৫ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন বাজারে
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ ও আকর্ষণীয় ডিজাইনের এ সিরিজে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি নতুন ফিচার ‘এআই ইঞ্জিন’ সিরিজটিকে করে তুলেছে অনন্য। আজ হতে শাওমির সব অফিশিয়াল স্টোর থেকে বহুল প্রতিক্ষিত রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোন কিনতে পারবেন দেশের টেকপ্রেমীরা।

রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। একইসাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

রেডমি নোট ১৫ সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় ব্যাটারি নিশ্চিত করবে টাইটান ডিউরাবিলিটির রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটি। ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বনের দীর্ঘস্থায়ী ব্যাটারির এ স্মার্টফোনে রয়েছে ১০০ হাইপার চার্জিং সুবিধা, যা দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪০ মিনিট। এছাড়া ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তির কারণে শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে ডিভাইসটি। ফলে পাওয়ার ব্যাংক বহনের ঝামেলা না নিয়ে নির্ঝঞ্ঝাট থাকতে চান যারা, তাঁদের জন্য সুখবর নিয়ে এলো রেডমি নোট ১৫ প্রো প্লাস মডেলটি।

৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের কোয়াড কার্ভড আল্ট্রা লার্জ ডিসপ্লের এ স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, যা দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। একইসাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

১৫ সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ -এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। এছাড়া ৬ দশমিক ৭৭ ইঞ্চি সাইজের অ্যামোলেড সানলাইট ডিসপ্লে স্মার্টফোন দুটিকে দিয়েছে অভিজাত লুক।

রেডমি নোট ১৫ ফাইভজি-তে রয়েছে ৫৫২০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, অন্যদিকে রেডমি নোট ১৫ এ-আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার দুটি স্মার্টফোনই অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায়, তাই দীর্ঘসময় ফোনের ওপর নির্ভরশীল ব্যক্তিরা থাকতে পারেন নিশ্চিন্ত।

প্রসেসর হিসেবে রেডমি নোট ১৫ ফাইভজির স্ন্যাপড্রাগন ৬ এর তৃতীয় জেনারেশনের প্রসেসর এবং রেডমি নোট ১৫ ফোরজির মিডিয়াটেক হেলিও জি১০০-আলট্রা নিশ্চিত করবে স্মুথ ও এফিশিয়েন্ট পারফরম্যান্স। এছাড়া আইপি রেটিং ৬৫ ও ৬৪ যথাক্রমে রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজিকে দেবে পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘সিরিজটি শাওমি গ্রাহকদের পূর্বের সব অভিজ্ঞতা ছাপিয়ে দেবে দুর্দান্ত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা’।

১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র‌্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির মূল্য ৬২ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) মূল্য ৩৬ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ২৬ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা।

বিষয়:রেডমি ১৫-শাওমি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…