ফুটবল

‘এমবাপের খেলতে বারণ’

ফুটবল খেলোয়াড়ের মুখে মাস্ক, আন্তর্জাতিক খেলার প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মাস্ক পরে প্রস্তুতি নিচ্ছে, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রিয়ার বিপক্ষে লাফিয়ে হেড দিতে গিয়ে নাক ভাঙেন কাইলিয়ান এমবাপে। চোটের কারণে নেদারল্যান্ডস ম্যাচে মাস্ক পরে মাঠে নামার কথা থাকলেও খেলা হয়নি ফরাসি তারকার। ফরাসিদের পরবর্তী ম্যাচে মাস্ক ছাড়াই খেলতে চাচ্ছেন এমবাপে। তবে মাস্ক ছাড়া বিশ্বজয়ী ফরোয়ার্ডকে খেলতে বারণ চিকিৎসকের।

নকআউট নিশ্চিতের লক্ষ্যে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পোলান্ডের বিপক্ষে নামছে ফ্রান্স। গ্রুপ ‘ডি’র ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দশটায় গড়াবে মাঠে। তার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির ডিফেন্ডার অরেলিয়া শুয়ামেনি। সেখানে এমবাপের চোটের সবশেষ হালনাগাদও জানিয়েছেন।

এমবাপের রিয়াল মাদ্রিদ সতীর্থ বলছেন, ‘সে পরের ম্যাচ খেলতে চায়। মাস্ক পরে অভ্যস্ত হয়েছে। তবে মাস্ক ছাড়াই খেলতে চায় সে। কিন্তু চিকিৎসক তাকে মাস্ক ছাড়া খেলতে বারণ করেছেন। সে মাঠে থাকলে আমাদের জন্য ভালোই কিছুই নিয়ে আসবে।’

গত ১৭ জুন ডুসেলডর্ফ অ্যারেনায় অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ১-০তে জিতে আসর শুরু করে এমবাপের ফ্রান্স। ম্যাচের শেষদিকে লাফিয়ে উঠে হেড করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে প্রচণ্ড আঘাত পান ২৫ বর্ষী ফরোয়ার্ড।

বিষয়:ইউরো-২০২৪ এমবাপে ফ্রান্স শুয়ামেনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…