চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিনের পাশে শি জিনপিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে ‘ভিক্টরি ডে’ উদযাপন করছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনের পাশে বসে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

আজ (৯ মে) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এবারের কুচকাওয়াজে ইউক্রেনীয় ড্রোন হামলার প্রেক্ষাপটে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।  প্রথমবারের মতো যুদ্ধ ড্রোনবাহী ট্রাকের প্রদর্শন ছিল, যা ইউক্রেনে চলমান যুদ্ধে এসব ড্রোনের ব্যাপক ব্যবহারের প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।

শি জিনপিং, যিনি পুতিনের পাশে বসে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। তিনি পরেছেন কমলা-কালো স্ট্রাইপের ‘সেন্ট জর্জ রিবন’—যা রাশিয়ায় সামরিক গৌরবের প্রতীক হলেও কিছু প্রতিবেশী দেশে নিষিদ্ধ।

পুতিন তার ভাষণে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘পাঠ’ মিলিয়ে বলেন, রাশিয়া নাৎসিবাদ, রুসোফোবিয়া ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে অদম্য প্রতিরোধ। সত্য ও ন্যায় আমাদের পক্ষে, এবং গোটা দেশ ইউক্রেনে চলমান যুদ্ধকে সমর্থন করছে।

কুচকাওয়াজের শুরুতে রাশিয়ার গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ওলেগ সালিউকভ ১১ হাজার সেনাকে নেতৃত্ব দেন, যাদের মধ্যে ১ হাজার ৫০০ জন ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন। তাঁদের পরিদর্শন করেন সদ্যনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ।

এবারের আয়োজনে ২৭টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চীনের শি জিনপিংছাড়াও নর্থ কোরিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ব্রাজিলের লুলা দা সিলভা, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো এবং ইউরোপীয় ইউনিয়নের একমাত্র প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিতো এবং সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন এই আয়োজনে যোগ না দিতে আহ্বান জানালেও সার্বিয়া সেই আহ্বান উপেক্ষা করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসের কুচকাওয়াজরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT