বিনোদন

প্রথমবার অভিনয়ে জেফার, বিপরীতে চঞ্চল

ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী

জেফার ও চঞ্চল সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেফার ও চঞ্চল সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন, তাদের মধ্যে কথোপকথন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম চরকির জন্য দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরমধ্যে একটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। আর এই ফিল্মের মাধ্যমে অভিনয়ে পা রাখতে যাচ্ছেন সময়ের আলোচিত সংগীতশিল্পী জেফার!

চরকির বরাতে জানা গেছে, ফারুকীর মনোগামীতে জেফারকে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। প্রথমবারের মতো অভিনয় প্রসঙ্গে জেফার বলেন, ‘‘একজন সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু ‘মনোগামী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একজন অভিনেতা হিসাবে পর্দায় আসবো। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং।”

প্রথমবার অভিনয়ে জেফার, বিপরীতে চঞ্চলতিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং একই সাথে ভীষণ রোমাঞ্চকর।

জানা গেছে নারী পুরুষের সম্পর্কের কিছু দিক উঠে আসবে ‘মনোগামী’তে। ফারুকী জানিয়েছেন, ‘ব্যাচেলর’ ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনও রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনও সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।

বিষয়:ওটিটি চঞ্চল চৌধুরী জেফার ফারুকী মোস্তফা সরয়ার ফারুকী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…