চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে বর্ণবাদ থেকে রক্ষায় সব করবেন জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
জাভি ইনস্টাগ্রামে ভিনিসিয়াসের জন্য সব করবেন বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় ক্রমাগত বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রের মন্তব্য আলোচনার ঝড় তুলেছে ফুটবল দুনিয়ায়। ব্রাজিলিয়ান তারকার পাশে দাঁড়িয়েছেন ফিফা সভাপতিসহ বর্তমান-সাবেক খেলোয়াড়দের অনেকেই। এবার রিয়াল ফরোয়ার্ডকে বর্ণবাদ থেকে রক্ষা করতে সব করবেন বলে জানালেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন, ‘বার্সা কোচ হিসেবে আমার অবস্থানকে ব্যবহার করব তাকে রক্ষা করতে।’

সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন জানিয়েছেন জাভি। একইসঙ্গে ভ্যালেন্সিয়ার মাঠের ঘটনার নিন্দাও জানান তিনি। বলেছেন, ‘এটাই একমাত্র পেশা যেখানে অপমান করা হয়। আমি কর্মক্ষেত্রে কোনো রুটিওয়ালা কিংবা শিক্ষককেও অপমান করতে দেখি নাই। এখনই এসব বন্ধ করতে হবে। বন্ধ করতে চেষ্টা করুন। আপনি একজন নির্মাণ শ্রমিককে অপমান করে দেখুন, আমি নিশ্চিত আপনার মাথায় ইট পড়বে।’

‘বর্ণবাদের যেকোনো কাজ, যেমনটা আমরা ভিনিসিয়াসের প্রতি দেখেছি, এসবের নিন্দা জানানো উচিত। সে কোন জার্সির খেলোয়াড়, তা ভাবার আগে ভাবুন সে একজন মানুষ। তাকে রক্ষা করতে হবে এবং বার্সা কোচ হিসেবে আমার অবস্থানকে ব্যবহার করব তাকে রক্ষা করতে।’

Banglabid

‘আমাদের একত্রিত হতে হবে এবং কঠোর হতে হবে। এটি একটি শিক্ষাগত সমস্যা। আমাদের মানুষকে শিক্ষিত করতে হবে। আমরা এমন একটি পরিবেশে আছি যেখানে আমাদের অপমান করা হয়। ফুটবলবিশ্বে আমাদের শিক্ষিত পরিবেশ নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিফিফাবর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT