ফুটবল

ভারতের কোচ হতে চেয়ে যে কারণে পারলেন না জাভি

জাভি বার্সেলোনা দলের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি বার্সেলোনা দলের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে লোগো দেখা যাচ্ছে, তিনি কোচ হওয়ার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ কোচিংয়ে নেই একছরের বেশি। কাতারে কোচিং ক্যারিয়ার শুরু করে বার্সার কোচ হয়েছিলেন ২০২১ সালে। ২০২৪ সালে তাকে বরখাস্ত করে কাতালানরা। স্পেনিয়ার্ড কিংবদন্তি ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছিলেন। সেটি নাকচ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কারিগরি কমিটি।

চলতি সপ্তাহের শুরুতে ভারতের কোচ হতে জাভিসহ আবেদন করেন ১৭০ জন। ৪৫ বর্ষী জাভি আবেদনকারীদের মধ্যে অন্যতম হাই-প্রোফাইল ছিলেন। এশিয়াতেই ২০১৯ সালে কোচিং যাত্রার হাতেখড়ি তার।

ভারতীয় গণমাধ্যমে খবর, জাভির উচ্চ বেতন কাঠামো ও শর্তের সাথে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মেলেনি। সেজন্য তাকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি। ভারতের কোচ হতে যে তিনজনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে, তারা হলেন- খালিদ জামিল, স্টেফেন কন্সটান্টিন ও স্টেফেন তারাকোভিচ।

বার্সার সাবেক মিডফিল্ডার জাভি ২৪ বছর খেলেছেন কাতালুনিয়ান ক্লাবটিতে। খেলোয়াড় হিসেবে জিতেছেন ৮টি লিগ শিরোপা ও ৪টি চ্যম্পিয়ন্স লিগ। স্পেনের হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরো শিরোপা।

২০১৯ সালে অবসরের পর একইবছর পাড়ি জমান মধ্যপ্রাচ্যের কাতারে। দেশটির ক্লাব আল-সাদের হয়ে ৯৬ ম্যাচে কোচের দায়িত্ব পালন করেন। ন্যু ক্যাম্পে ফিরে বার্সেলোনার ১৪৩ ম্যাচে কোচ ছিলেন জাভি।

বিষয়:জাভি হার্নান্দেজ বার্সেলোনা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…