ফুটবল

আমার কাজের অবমূল্যায়ন হয়েছে: জাভি

জাভি স্প্যানিশ ফুটবল কোচ, প্রশিক্ষণরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি একজন স্প্যানিশ ফুটবল কোচ, প্রশিক্ষণরত অবস্থায় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সাথে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ন্যু ক্যাম্পে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। পরে ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলায় বরখাস্ত হন। সেভিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে তার বার্সা অধ্যায়। ম্যাচ শেষে কাতালান ক্লাবটি তার কাজের অবমূল্যায়ন করেছে বলে সরাসরি অভিযোগ তোলেন স্পেনের বিশ্বজয়ী এ সাবেক ফুটবলার।

গণমাধ্যমকে ৪৪ বর্ষী কোচ বলেন, ‘আমি মনে করি না আমরা যেরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে এসেছি, তা বিবেচনায় নিয়ে আমাদের কাজের যথেষ্ট মূল্যবান হয়েছে। ২০২১ সালের শেষ দিকে বার্সা লা লিগার টেবিলের নবম স্থানে ছিল। পরে আমরা দ্বিতীয় স্থানে উঠেছিলাম। তারপর, প্রথম পূর্ণ মৌসুমে ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকা অবস্থায় আমরা লা লিগা এবং স্প্যানিশ সুপারকোপা জিতেছিলাম।’

‘চলতি বছরটা নিজেদের প্রত্যাশিত পর্যায়ে ছিল না। তবে এটি বেশ কয়েকটি মূল খেলার বিস্তারিত বিশ্লেষণে আটকে গেছে। এটা লজ্জাজনক ব্যাপার। আমি দুঃখিত, তবে একজন কোচের চাকরিটাই এমন।’

জাভিকে সরিয়ে হ্যান্সি ফ্লিককে নতুন কোচ হিসেবে বার্সা নিয়োগ দেবে বলে আগেই খবর বেরিয়েছে। দ্রুতই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নতুন কোচের প্রতি সতর্কবার্তা দিয়ে জাভির ভাষ্য, বার্সা একটি কঠিন ক্লাব। অর্থনৈতিক বিষয়ও এখানে জড়িত। যে কারণে চ্যালেঞ্জ নিয়েই নতুন কোচকে দায়িত্ব নিতে হবে।

‘তাদের অবশ্যই জানতে হবে এটি একটি কঠিন পরিস্থিতি। কারণ বার্সেলোনা একটি কঠিন ক্লাব। আর এটি হয়েছে প্রতিকূল আর্থিক অবস্থার কারণে। সর্বোপরি (লা লিগার) অর্থসংক্রান্ত কিছু নিয়ম রয়েছে।’

‘কাজটা মোটেও সহজ হবে না। তাদের ভুগতে হবে এবং ধৈর্যের প্রয়োজন লাগবে। কারণ, এটা সত্যিই এক কঠিন কাজ। একটা জিনিসই তাদের বাঁচাতে পারে, তা হল জয়। তারা ক্লাবের অংশ থাকুক বা না থাকুক, আগে জয় পাওয়াকে গুরুত্ব দিতে হবে।’

বিষয়:জাভি ফ্লিক বার্সেলোনা লা লিগা সেভিয়া স্প্যানিশ সুপারকোপা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…