চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক্স’ একটি বিষাক্ত মিডিয়া প্ল্যাটফর্ম: দ্য গার্ডিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সূত্র: ডয়েচে ভেলে

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য গার্ডিয়ান বুধবার ঘোষণা করেছে যে, তারা ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আর কন্টেন্ট পোস্ট করবে না।

গার্ডিয়ান কর্তৃপক্ষ এক্স-কে ‘একটি বিষাক্ত মিডিয়া প্ল্যাটফর্ম’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কন্টেন্ট’ দেখা যায়।

প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান৷ গার্ডিয়ান মনে করে তাদের সম্পদগুলো অন্যত্র ব্যবহৃত হলে তা সাংবাদিকতাকে আরও কার্যকরভাবে প্রচার করবে।

গার্ডিয়ানের বিবৃতিতে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থী ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কন্টেন্টের প্রবণতা রয়েছে, আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে।

মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন। এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন৷ অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক।

Reneta

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ অবলম্বন করায় গার্ডিয়ানের উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে এক্স হ্যান্ডেল গার্ডিয়ানের অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়েছে। তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে’ এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে চলে যেতে বলা হয়েছে৷ এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রবন্ধ শেয়ার করতে পারবেন এবং কখনও কখনও লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কন্টেন্ট এম্বেড করা হতে পারে। তবে তাদের প্রতিবেদকরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কএক্সসংবাদপত্র দ্য গার্ডিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT