প্যারিস অলিম্পিকের কুস্তিতে মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেনীর ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট। ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী সারাহ হিলডেব্র্যান্ডের বিপক্ষে তার ফাইনাল খেলার কথা ছিল। তবে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ইভেন্ট থেকে বাদ পড়েছেন এই ভারতীয় অ্যাথলেট। না লড়েই স্বর্ণপদক পাবেন মার্কিন এ তারকা।
ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটা খুবই অনুতাপের বিষয় যে, ভারতীয় দল ঘোষণা করেছে যে, মেয়েদের ৫০ কেজি রেস্টলিং ক্যাটাগরির প্রতিযোগী ভিনেশ ফোগটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’
‘সারারাত কঠোর পরিশ্রম করেও ৫০ কেজি ক্যাটাগরির প্রতিযোগীতায় তার ওজন কিছুটা বেশি হয়েছে। এই মুহুর্তে এর চেয়ে বেশি কিছু বলা হয়নি। ভারতীয় দল ভিনেশের গোপনীয়তা রক্ষা করা জন্য বলেছেন। তার হাতে থাকা অন্য প্রতিযোগীতায় মনোযোগ দিতে বলা হয়েছে।’
প্যারিস অলিম্পিকের এ ইভেন্টে মাত্র দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। প্রথমটি স্বর্ণ এবং পরেরটি ব্রোঞ্জ। ভিনেশকে কোনো পদক ছাড়াই প্রতিযোগিতা শেষ করতে হচ্ছে।







