চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএইচই র‌্যাংকিংয়ে বিশ্বসেরা পাঁচে ব্র্যাক ইউনিভার্সিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বসেরা পাঁচে, টিএইচই র‌্যাংকিংয়ে শীর্ষ ৫ এ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৩ এ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি ১: নো পোভার্টি অর্জনে বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়াও এই ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে সামগ্রিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং বিশ্বব্যাপী ৩০১-৪০০তম অবস্থানের মাঝে রয়েছে। বিশ্বের ১১২টি দেশের ১৫৯১টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ জুন)  টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং-২০২৩ প্রকাশ করা হয়েছে। বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই র‌্যাংকিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়সমূহের অবদান মূল্যায়ন করা হয়ে থাকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

Banglabid

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসডিজি-১: নো পোভার্টি ক্যাটাগরিতে ৮৬.৫ স্কোর নিয়ে বিশ্বের সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এটি উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি, গবেষণা এবং কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ব্র্যাক ইউনিভার্সিটির নিষ্ঠার প্রতিফলন।

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যান্য ক্যাটাগরিতেও সাফল্য প্রদর্শন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এসডিজি-৪: গুণগত শিক্ষা, এসডিজি-৮: শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এসজিডি-১৬: শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিশ্বসেরা ২০১-৩০০তম অবস্থানের মাঝে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি যা মানসম্পন্ন শিক্ষা প্রদান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং শান্তি ও ন্যায়বিচার প্রচারে ব্র্যাক ইউনিভার্সিটির মনোযোগকেই নিদের্শ করছে।

সেই সাথে এসডিজি-৫: জেন্ডার সমতা এবং এসডিজি ১০: অসমতা হ্রাস ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান ৪০১-৬০০তম এর মাঝে।

Reneta

টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে অসাধারণ সাফল্যের বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মাহফুজুল আজিজ বলেন, ‘এই অসামান্য র‌্যাংকিং ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির দৃঢ় প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করছে। আগামী নেতৃত্ব তৈরি, উদ্ভাবনী গবেষণা পরিচালনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ব্র্যাক ইউনিভার্সিটি সর্বদাই অঙ্গীকারবদ্ধ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র‌্যাক ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ৪

পরবর্তী

বাজেটে দ্রব্যমূল্য কমানোর ইঙ্গিত নেই

পরবর্তী
দোকানে দ্রব্যমূল্য পরীক্ষা করছেন একজন বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে দ্রব্যমূল্য কমানোর ইঙ্গিত নেই

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT