চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
বিনোদন
A A

দেশজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে এবার সিনেমা হলে ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। মানসম্মত সিনেমার অভাবে দর্শক কমে যাওয়ায় ফুটবলপ্রেমীদের হলমুখী করতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচার করছে এই দুই প্রেক্ষাগৃহ।

লায়ন সিনেমাসে ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচ প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার আর্জেন্টিনা-মিশর ম্যাচ দিয়ে একই উদ্যোগে যুক্ত হচ্ছে মধুবন সিনেপ্লেক্স।

লায়ন সিনেমাসের ফেসবুক পেজে টিকিট বিক্রির লাইভে দেখা যায়, দর্শকদের মধ্যে ম্যাচ দেখার ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

লাইভে হল কর্তৃপক্ষ জানায়, কেউ কেউ একসঙ্গে ১০ থেকে ১৫টি টিকিট কিনছেন। যারা সরাসরি কাউন্টারে যেতে পারছেন না, তারা ফেসবুক পেজের মাধ্যমেও টিকিট সংগ্রহ করছেন।

চারটি স্ক্রিনেই ম্যাচ দেখানোর আয়োজন করেছে লায়ন সিনেমাস। লাইভে প্রতিষ্ঠানটির একজন কর্মী জানান, আর্জেন্টিনা-মিশর ম্যাচে চারটি হলই হাউজফুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

লাইভে কথা বলা এক আর্জেন্টিনা সমর্থক বলেন, ছেলে ও তার বন্ধুদের নিয়ে খেলা দেখব। ছয়টি টিকিট নিয়েছি। এর আগে ব্রাজিলের ম্যাচও এখানে দেখেছি। আরেক দর্শক জানান, আগের ম্যাচের জন্য ১৭টি টিকিট কিনেছিলেন, এবারও তিনটি টিকিট নিয়েছেন।

Reneta

এদিকে, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সায়েখউজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানান, সিনেমা প্রদর্শনে দর্শক সংকটের কারণেই তারা বিশ্বকাপ ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘বনলতা সেন’ ছবির আজকের দুটি শো মিলিয়ে মাত্র ১০ জন দর্শক হয়েছে। এই অবস্থায় আমরা একেবারে বসে গেছি। দর্শক নেই, তাই খেলা দেখানোর উদ্যোগ নিয়েছি। অন্তত মানুষের সিনেমা হলে আসার অভ্যাসটা থাকুক। ভালো কনটেন্ট থাকলে যে দর্শক হলে আসে, সেটাই প্রমাণ হচ্ছে।

মধুবন সিনেপ্লেক্সে আর্জেন্টিনা-মিশর ম্যাচের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ও ২০০ টাকা। সায়েখউজ্জামান জানান, ঘোষণা দেওয়ার পর থেকেই ভালো সাড়া মিলছে। এই সাড়া অব্যাহত থাকলে সেমিফাইনাল, ফাইনালসহ বিশ্বকাপের আরও গুরুত্বপূর্ণ ম্যাচ বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মধুবন সিনেপ্লেক্সলায়ন সিনেমাসলিড বিনোদনহাউজফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT