বিনোদন

সোমবার সকালে চ্যানেল আইয়ে ‘ফিরে দেখা’

ঈদের পঞ্চম দিন (সোমবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখবেন নতুন ছবি ‘ফিরে দেখা’

দম্পতি ঈদে চ্যানেল আইয়ে রোজিনার সঙ্গে দেখা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দম্পতি ঈদে চ্যানেল আইয়ে রোজিনার সঙ্গে দেখা করছে, তারা ঐতিহ্যবাহী পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন নতুন সিনেমার প্রিমিয়ার। তারই ধারাবাহিকতায় ঈদের পঞ্চম দিন (সোমবার) একই সময়ে দর্শক দেখবেন একেবারে নতুন ছবি ‘ফিরে দেখা’।

১৬ জুন মুক্তি পাওয়া চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন রোজিনা নিজেই। সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ নির্ভর এই ছবিতে অভিনয় করেছেন রোজিনা নিজেও। তিনি ছাড়া আরও আছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ।

প্রথমবার সিনেমা নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘এর আগেও আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছি। তবে সিনেমা এবারই প্রথম পরিচালনা করেছি। নাটক টেলিফিল্ম নির্মাণ করা ততটা চ্যালেঞ্জিং নয়, সিনেমার মতো বড় ক্যানভাসে গল্প গুছিয়ে নির্মাণ করা অনেক কঠিন। তাও আবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা। আমার ছোটবেলা কেটেছে রাজবাড়ির গোয়ালন্দতে নানাবাড়িতে। আমি নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেছি। তো নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখার সেই গল্পও উঠে এসেছে ফিরে দেখা সিনেমায়।’

বিষয়:ইলিয়াস কাঞ্চন চ্যানেল আই নাটক ফিরে দেখা রোজিনা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…